আপনার সমস্যা,
আমার দায়িত্ব
দুর্নীতিমুক্ত ও আধুনিক মানিকগঞ্জ গড়াই আমার লক্ষ্য। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।

মাওলানা হারুনুর রশিদ রাহমানী
মেয়র প্রার্থী
মানিকগঞ্জ পৌরসভা
লাইভ স্ট্যাটাস
অভিযোগ পরিসংখ্যান এবং অগ্রগতি
অভিযোগ পরিসংখ্যান
অভিযোগ জানান
আপনার সমস্যা জানান, আমরা সমাধান করব
অভিযোগ জমা দেওয়ার নিয়মাবলি
সঠিক তথ্য প্রদান করুন
আপনার নাম, ঠিকানা এবং যোগাযোগ সঠিক দিন
মোবাইল ভেরিফিকেশন
OTP দিয়ে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করুন
ছবি আপলোড করুন
সমস্যার ছবি আপলোড করলে সমাধান সহজ হয়
সঠিক ক্যাটাগরি নির্বাচন
সমস্যার সঠিক ক্যাটাগরি নির্বাচন করুন
বিস্তারিত বর্ণনা
সমস্যার স্থান, সময় ও বিস্তারিত লিখুন
ট্র্যাকিং ID সংরক্ষণ
ট্র্যাকিং ID দিয়ে অভিযোগ ট্র্যাক করুন
অভিযোগ ট্র্যাক করুন
আপনার অভিযোগের অগ্রগতি দেখুন
আপনার মতামত দিন
আমাদের সেবা উন্নয়নে আপনার মূল্যবান মতামত আমাদের সাহায্য করবে
মতামত জমা দেওয়ার নিয়মাবলি
সত্য তথ্য প্রদান করুন
আপনার নাম, মোবাইল এবং এনআইডি সঠিক তথ্য দিন
মোবাইল ভেরিফিকেশন
OTP দিয়ে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করুন
স্পষ্ট মতামত
আপনার মতামত স্পষ্ট এবং বিস্তারিত লিখুন
সম্মানজনক ভাষা
শালীন এবং সম্মানজনক ভাষা ব্যবহার করুন
গঠনমূলক প্রস্তাব
উন্নয়নমূলক পরামর্শ এবং প্রস্তাব দিন
একবারই জমা দিন
একই মতামত একাধিকবার জমা দেবেন না
লোড হচ্ছে...

প্রার্থীর পরিচিতি
মানিকগঞ্জের স্বপ্ন সারথী

মাওলানা হারুনুর রশিদ রাহমানী
মেয়র পদপ্রার্থী, মানিকগঞ্জ পৌরসভা
"সেবাই আমার ধর্ম"
সবাইকে আন্তরিক স্বাগতম। মানিকগঞ্জের উন্নয়নে আপনাদের সহযোগ আমাদের প্রেরণা।
লক্ষ্য: দুর্নীতিমুক্ত, আধুনিক ও সেবামূলক ডিজিটাল মানিকগঞ্জ গড়া।
আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই, উন্নত মানিকগঞ্জ গড়তে আমি বদ্ধপরিকর।
আপনারা আমার আপনজন, দোয়া করবেন।
একসাথে কাজ করলে সব সম্ভব। আসুন, আমরা একটি উন্নত মানিকগঞ্জ গড়ি।
সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক
মানিকগঞ্জ জেলা বিএনপি
সভাপতি
সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটি
জন্ম: ১ জানুয়ারি ১৯৮৪
বাঘুটিয়া ইউনিয়ন, দৌলতপুর
পিতা: মোহাম্মদ আলেক বেপারী
মাতা: হাজেরা খাতুন
বর্তমান ঠিকানা
গঙ্গাধর পট্টি, মানিকগঞ্জ সিটি
"একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সেবামূলক ডিজিটাল মানিকগঞ্জ পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।"
এক নজরে
- •২০০১ সাল থেকে রাজনীতিতে সক্রিয় - ২৫+ বছরের অভিজ্ঞতা
- •সৌদি আরবে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন
- •মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
- •অসংখ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত
শিক্ষাগত যোগ্যতা
দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান)
জামিয়া রাহমানীয়া আরাবিয়া মাদ্রাসা
২০০৬
দারুস সুন্নাহ্
ইসলামপুর গাফুরিয়া দারুস সুন্নাহ্ মাদ্রাসা
স্নাতক
কওমি মাদ্রাসা
সাভার ব্যাংক কলোনি কওমি মাদ্রাসা
উচ্চতর অধ্যয়ন
পেশাগত অভিজ্ঞতা
সভাপতি
মানিকগঞ্জ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটি (সৌদি আরব শাখা)
বর্তমান
প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক
মানিকগঞ্জ জেলা বিএনপি
সাবেক
ভারপ্রাপ্ত সভাপতি
আল খুবার মহানগর বিএনপি
সাবেক
সিনিয়র সহ-সভাপতি
আল খুবার মহানগর বিএনপি
সাবেক
ধর্ম বিষয়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক
দাম্মাম প্রাদেশিক বিএনপি
সাবেক
জীবনের গল্প
নির্বাচনী ঘোষণা
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা হারুনুর রশিদ রাহমানী। বর্তমানে তিনি সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় নানামুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন।
রাজনৈতিক যাত্রা
শৈশব থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০১ সালে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য পদের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু। এরপর তিনি উপজেলা যুবদলের সদস্য হিসেবেও মাঠ পর্যায়ে কাজ করেন। প্রবাস জীবনেও তিনি বিএনপির রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
প্রবাস জীবনে সাংগঠনিক দক্ষতা
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির অধীনে আকরাবিয়া ইউনিয়নের সভাপতি থেকে শুরু করে আল খুবার মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া দাম্মাম প্রাদেশিক বিএনপির ধর্ম বিষয়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং আল জুবায়িল প্রাদেশিক বিএনপির সহ-সভাপতি হিসেবে তার সাংগঠনিক দক্ষতা প্রমাণিত। সর্বশেষ তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন।
পারিবারিক পরিচয়
১৯৮৪ সালের ১ জানুয়ারি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহন করেন। তার পিতা মোহাম্মদ আলেক বেপারী ও মাতা হাজেরা খাতুন। বর্তমানে তিনি মানিকগঞ্জ শহরের গঙ্গাধর পট্টি আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা।
শিক্ষা জীবন
শিক্ষা জীবনে তিনি দৌলতপুর বিকেএস হাইস্কুলে পড়াশোনার পর ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগী হয়ে ইসলামপুর গাফুরিয়া দারুস সুন্নাহ্ মাদ্রাসা ও সাভার ব্যাংক কলোনি কওমি মাদ্রাসায় অধ্যয়ন করেন। ২০০৬ সালে রাজধানীর বিখ্যাত জামিয়া রাহমানীয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মাস্টার্স সমমানের 'দাওরায়ে হাদিস' ডিগ্রি লাভ করেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ড
রাজনীতির বাইরেও মাওলানা রাহমানী একজন সাদা মনের মানুষ ও দানবীর হিসেবে পরিচিত। তার প্রতিষ্ঠিত 'মানব সেবা ফাউন্ডেশন' নিয়মিতভাবে অসহায় মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিচ্ছে। তিনি বর্তমানে এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানিকগঞ্জের জন্য স্বপ্ন
মেয়র প্রার্থী মাওলানা হারুনুর রশিদ রাহমানী জানান, তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন কর্মী হিসেবে মানিকগঞ্জ পৌরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সেবাধর্মী পৌরসভা উপহার দিতে চান। নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গড়াই তার মূল লক্ষ্য।
সামাজিক অবদান
ইশতেহার
মানিকগঞ্জ পৌরসভার উন্নয়ন পরিকল্পনা
পরিচ্ছন্ন শহর
বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান
জলাবদ্ধতা নিরসন
ড্রেনেজ সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ
রাস্তার আলো
সকল রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা
বিশুদ্ধ পানি
সকল এলাকায় নিরাপদ পানি সরবরাহ
স্বাস্থ্যসেবা
প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়ন
শিক্ষা উন্নয়ন
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন
ফ্রি WiFi জোন
গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা
সবুজায়ন
বৃক্ষরোপণ ও পার্ক নির্মাণ
রাস্তা উন্নয়ন
সকল রাস্তার মেরামত ও উন্নয়ন
নিরাপত্তা
সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা বাড়ানো
প্রতিবন্ধী সেবা
প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা
শিশু পার্ক
শিশুদের জন্য বিনোদন কেন্দ্র
স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন
আমাদের সাথে যোগ দিন, সমাজ পরিবর্তনে অংশ নিন